উত্তর পশ্চিমবঙ্গ বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর উড়িষ্যা পশ্চিমবঙ্গ উপকূলে বৃহস্পতিবার একটি নিম্নচাপ গঠিত হয়েছে। শহরতলী এবং দক্ষিণবঙ্গের অন্যান্য জায়গায় বৃষ্টিপাত শুরু হয়েছে বৃহস্পতিবার থেকেই।আবহাওয়াবিদদের মতে শহর এবং অন্যান্য জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।আবহাওয়া দপ্তর জানিয়েছে এই নিম্নচাপ টির তীব্রতা অনেক কম তবে তিন থেকে ছয়ই জুলাই এর মধ্যে দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং নিম্নচাপের শক্তি বাড়ার সঙ্গে সঙ্গে একটি তীব্রতা আরো বাড়বে। বৃহস্পতিবার কলকাতা সংলগ্ন দক্ষিণ বঙ্গের বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে।বেহালা সংলগ্নএলাকায় কয়েক ঘন্টা ধরে বৃষ্টিপাত হয়েছে এই নিম্নচাপের প্রভাবে প্রায় 5 mm বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বৃষ্টিপাতের পরিমাণ কম নয় কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত ঘটেছে। ৭৬২.৮ বিলিয়ন ডলার বৈদেশিক ঋণ বৃদ্ধি ভারতের ,জানালো RBI Post navigation বনদপ্তরের হাতে বিরল প্রজাতির কচ্ছপ তুলে দিলেন পান্ডুয়া পুলিশ, এলাকাবাসী গড়লেন সচেতনতার নজির