বৈদেশিক ঋণের পরিমাণ আরো বৃদ্ধি পেয়েছে ভারতের। ২০২৬ সালের মার্চ মাস পর্যন্ত ঋণের পরিমাণ বৃদ্ধি পেয়েছে স্বচ্ছ ৭৬২.৮ বিলিয়ন মার্কিন ডলার যার মূল্য ভারতীয় মুদ্রায় প্রায় ৭২.৮ লক্ষ কোটি টাকা। ঋণ বেড়েছে গত বছরের তুলনায় ২৬.৩ বিলিয়ন ডলার ভারতীয় মুদ্রায় যা ২.৫১ লক্ষ কোটি টাকা প্রায়। প্রসঙ্গত, দেশের বিভিন্ন ব্যাংক, দেশের বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান ও অন্যান্য সংস্থার ও ঋণ এই বৃদ্ধির অন্তর্ভুক্ত। এখনো পর্যন্ত ভারতের বৈদেশিক ঋণ ও অভ্যন্তরীণ উৎপাদনের অনুপাত বেড়ে দাঁড়িয়েছে ২০.৮% , যা ১৯.৮% ছিল গত বছর , যা স্পষ্ট তো বোঝা যাচ্ছে দেশের অর্থনৈতিক উৎপাদন তুলনামূলক বৈদেশিক ঋণের চেয়ে অনেক কম। RBI এর বক্তব্য অনুযায়ী, ভারতের দীর্ঘমেয়াদি ঋণ মার্চের শেষে ছিল ৬১৩.৫ বিলিয়ন ডলার যা গত বছরের তুলনায় ১১.৬ বিলিয়ন ডলার বেশি। স্বল্পমেয়াদি ঋণ ১৯.৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে ১৮.৩ শতাংশ থেকে। স্বল্প মেয়াদী ঋণের অনুপাত ২০.৬ থেকে বেড়ে ২১.৬ হয়েছে। RBI এর বক্তব্য অনুযায়ী, টাকার তুলনায় ডলার অধিক শক্তিশালী হওয়ায় এই বৈদেশিক ঋণের উপর প্রভাব পড়েছে। সূত্র: RBI প্রকাশিত বৈদেশিক ঋণের পরিসংখ্যান।